ময়মনসিংহের গৌরীপুরে গ্রাহকদের ওপর অতিরিক্ত ভূতুড়ে বিল প্রত্যাহার, গ্রাহকদের হয়রানি ও অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।
কৃষি সেচ বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির সভাপতি হারুন আল বারী, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সতিশা যুব ও কিশোর সংঘের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, কৃষি সেচ বিদ্যুৎ গ্রাহক জয়নাল আবেদিন, কাজিম উদ্দিন, সাইফুল ইসলাম, মো. লিটন মিয়া, আমির হামজা, মো. সাইদুল ইসলাম, নুর আহাম্মদ, চাঁন মিয়া, আব্দুল আজিজ, লুৎফল হক, আরব আলী, নুরুল আমিন, হাতেম আলী, মো. শহীদ মিয়া, রফিকুল ইসলাম, ইসহাক উদ্দিন প্রমুখ।
