চট্টগ্রামে পিকআপের চাপায় রিকশাচালক নিহত

আপডেট : ০৬ জুন ২০১৬, ২২:১৯
চট্টগ্রামের ডাবলমুরিং এলাকায় পিকআপ ভ্যানের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।
 
সোমবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর দেওয়ানহাট ফ্লাইওভারের পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে বলে ডাবলমুরিং থানার এএসআই মো. পারভেজ জানিয়েছেন। নিহত রিকশাচালকের নাম হায়াত আলী (৪০)। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাটাকাশি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
 
এএসআই পারভেজ বলেন, দ্রুতগামী পিকআপ ভ্যান রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান হায়াত আলী। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা পিকআপ ভ্যানের চালককে ধরে পিটুনি দেয়।