বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের কারখানা নদীর ভাঙনে শিয়ালঘুনি বাজার, জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, শিয়ালঘুনি ৭০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালঘুনি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ শতাধিক পরিবার নিঃস্ব হয়ে গেছে।
বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম বাদল নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি ইতোমধ্যে নদী ভাঙনে নিঃস্ব হওয়া পরিবারের বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নুল আবেদীনের সাথে যোগাযোগ করেছেন। অল্পদিনের মধ্যেই চেয়ারম্যানের বাড়ি ও আশপাশের বাড়ি-ঘর নদীর পাড় থেকে অন্য জায়গায় সরিয়ে নেয়ার প্রহর গুনছেন। নদী ভাঙন রোধ না হলে অত্র এলাকার ফসলি জমি ও বাড়ি-ঘর নদী ভাঙনের গ্রাস থেকে কেউই রক্ষা পাবে না। এলাকাবাসীর দাবী, অচিরেই ভাঙ্গনকবলিত এলাকা রোধ করে এলাকাবাসীকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।
