রংপুরে বিভিন্ন মামলার ৫৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের মামলার আসামিও রয়েছে। সকালে তাদের রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল ফারুক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিরা নাশকতা ও চুরি-ডাকাতি মামলার আসামি। এরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
