যশোরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

আপডেট : ০৭ জুন ২০১৬, ১২:২২
যশোর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের এক চালক নিহত হয়েছেন। নিহত ইমু (৪৫) ঝিনাইদহ সদর উপজেলার লুৎফর রহমানের ছেলে।
 
মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলাধীন যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
পুলিশ জানায়, সকালে খুলনাগামী একটি ট্রাক রূপদিয়া এলাকায় পৌঁছালে চালক এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক ইমুর মৃত্যু হয়।
 
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।