সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

আপডেট : ০৭ জুন ২০১৬, ১৫:৪৬
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন।  
 
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ বানিয়াপাড়া এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। তিনি সাদা চেকের লুঙ্গি ও হাফ হাতা শার্ট পরিহিত।
 
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান তথ্যের নিশ্চিত করে বলেন, ‘ময়না তদন্ত ছাড়া কোনো কিছু বলা সম্ভব নয়।’