ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিতে চালু হয়েছে নাবিলা শপিং মলের (নাবিলা বুটিকস) তৃতীয় শোরুম। সম্প্রতি নতুন শোরুমটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান টি আই এম নুরুন নবী ও ব্যবস্থাপনা পরিচালক শামীম নবী ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আমাদের দেশের তরুণরা এখন অনেক ফ্যাশনেবল হয়েছে যা অনুপ্রাণিত হওয়ার মতো। ফ্যাশন চর্চা এক ধরনের সংস্কৃতি চর্চা করার মতোই। নিজেকে পরিপাটি রাখার মধ্য দিয়ে একজন ভালো মানুষ হওয়ার মানসিকতা কাজ করে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নাবিলার এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
