রবি-ড্যানিস ফুডসের কর্পোরেট চুক্তি

আপডেট : ০৭ জুন ২০১৬, ১৬:২৯
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে ড্যানিস ফুডস লিমিটেড। এই চুক্তির ফলে রবির এন্টারপ্রাইজ সল্যুশনস ও বিশেষ সব সুবিধা ব্যবহার করবে ড্যানিস ফুডস লিমিটেড।
 
রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে এবং ড্যানিস ফুডসের ম্যানেজিং ডিরেক্টর আজিজ আল মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্প্রতি এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর করেছেন। এ সময় ড্যানিস ফুডসের চিফ এক্সিকিউটিভ অফিসার খান মাহমুদ আলী, ট্রেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের হেড মো. শফিকুল ইসলাম ও এস্টেটের জেনারেল ম্যানেজার মো. সদরুল হুদা এবং রবি এন্টারপ্রাইজ বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন ও ম্যানেজার মো. ইমরুল শাহিদ উপস্থিত ছিলেন।