ভারতের কোচ হতে আগ্রহী রবি শাস্ত্রী

আপডেট : ০৭ জুন ২০১৬, ১৬:৪০
কোচ ডানকান ফ্লেচার চলে যাওয়ার পর থেকেই কোচ নেই মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিদের। তারপর থেকেই দলটির দায়িত্ব সামলেছেন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী।  এবার কোচ হিসেবেই আবেদন করলেন তিনি।
 
রবি শাস্ত্রী বলেন, ‘সোমবার আমি প্রধান কোচের পদে আবেদন করেছি।  বিজ্ঞাপনে যা যা চাওয়া হয়েছিল সেগুলোও দিয়েছি।  এরপর বিসিসিআই যা চাইবে দেব। তবে যদি জানতে চান আমি দায়িত্ব পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী কি না তাহলে বলব, আমার কাজ ছিল আবেদন করা আমি করেছি। এর বেশি কিছু আমি জানি না।’
 
শাস্ত্রীর আমলে ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অসিদের হোয়াইটওয়াশ করে। ইংল্যান্ডের মাটিতেও জিতেছিল ওয়ানডে সিরিজ। ২২ বছর পর শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট সিরিজ জিতেছিলেন ধোনিরা।