পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদ আক্তার মিতু হত্যার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার। তিনি বলেছেন, ‘দৃশ্যমান অগ্রগতি বোলার মতো কিছু নেই। আমরা চতুর্দিকে সবকিছু পর্যবেক্ষণ করে ঘটনাটি বিশ্লেষণ করছি।’
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পুলিশ কমিশনার, ‘খুনের ঘটনায় ব্যবহূত মোটরসাইকেলের পেছনে একটি কালো রঙে মাইক্রোবাস ছিল। এখন সেটাকেও খোঁজা হচ্ছে। এ ঘটনায় মাইক্রোবাসটির সম্পৃক্ততা থাকতে পারে।’ এর আগে চট্টগ্রাম পৌছেছে পুলিশের কাউন্সিটার টেরোরিজম ইউনিট।
গত রবিবার সকালে ওআর নিজাম রোডের বাসা থেকে প্রথম শ্রেণি পড়ুয়া ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসি মোড়ে যাওয়ার সময় খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু। মোটরসাইকেলে করে আসা তিন হামলাকারী জিইসি মোড়সংলগ্ন বেকারির দোকান ওয়েল ফুডের সামনে মিতুকে প্রথমে ছুরি মারে এবং পরে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
এরপর আশপাশের বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত শুরু করে পুলিশ। রাতভর অভিযানে পাঁচলাইশ থানার বাদুড়তলা বড় গ্যারেজ এলাকায় পাওয়া যায় একটি মোটর সাইকেল, যেটি হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল বলে পুলিশের ভাষ্য।
