শোক সংবাদ

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২২:৪৬

হাজী আসমত আলী

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া গ্রামের বাসিন্দা তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আব্দুল মতিনের বাবা হাজী আসমত আলী (৮৯) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার ভোরে ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

মো. তৈয়ব আলী আকন

ঝালকাঠী জেলার নলছিটি থানাধীন খাগড়া থানা মডেল হাইস্কুলের প্রধানশিক্ষক মো. জাকির হোসেনের পিতা মো. তৈয়ব আলী আকন (৯১) গত রবিবার  ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। মো. তৈয়ব আলী আকনের মৃত্যুতে খাগড়া থানা মডেল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো. জাহাঙ্গীর হোসেন গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।