ক্রোম ব্রাউজার থেকে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একটি এক্সটেনশন নিষিদ্ধ করেছে গুগল। এই এক্সটেনশন ইন্টারনেটে ইহুদি নাম আলাদা করে শনাক্ত করার জন্য ব্যবহৃত হতো।
শনাক্ত হওয়া নামকে এটি ব্র্যাকেটবন্দী করে দিত আর এর ফলে সামাজিক মাধ্যমগুলোয় ইহুদিবিদ্বেষ তৈরি হয় বলে মনে করছে গুগল। অক্ষর বা প্রতীকগুলো গোপন সিগনাল হিসাবে দেখা হতো, কারণ, সাধারণ ওয়েব অনুসন্ধানে উচ্চারণ দেখা যায়না। গুগল জানায়, এক্সটেনশনটি বিদ্বেষপূর্ণ বাণী ছড়াতে সাহায্য করছে। এজন্য তাদের স্টোর থেকে এই এক্সটেনশন নিষিদ্ধ করা হয়েছে। যদিও গুগল এর বেশি কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে। এক্সটেনশনটির নাম ছিলো ‘কোইন্সিডেন্স ডিটেক্টর’, যা ইহুদি এবং বিশ্ব নিয়ন্ত্রণবিষয়ক একটি ষড়যন্ত্র তত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত।
এক্সটেনশনটি অল্ট-রাইট নামক একটি 'কঠিন' ডানপন্থী দলের তৈরি। এক্সটেনশনটির প্রায় ২৫০০ ব্যবহারকারী ছিলো এবং ৮৮০০টি সাধারণ ইহুদি নামের ডেটাবেইজ ছিল যেখান থেকে তারা ওয়েবসাইটে ইহুদি নাম শনাক্ত করত, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট মিক। রাইট স্টাফ নামের আরেক ডানপন্থী দল জনিয়েছে, এটি ‘ইহুদি ক্ষমতায়নের একটি সমালোচনা’। এর আগে মার্কিন নিউ ইয়র্ক টাইমস-এর ওয়াশিংটনভিত্তিক সহ-সম্পাদক জোনাথান ওয়েইজম্যান তার নামের চারপাশে ব্র্যাকেটওয়ালা একটি টুইট পাওয়ার অভিজ্ঞতা জানিয়েছিলেন। বিবিসি।
