হামিদুর রহমান
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি হাট এলাকার বাসিন্দা ও মুক্তিযুদ্ধের ৬ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান (৬৫) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফেয়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, থানার অফিসার্স ইনচার্জ মো. মোকছেদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী মরহুমের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
