জয়পুরহাটের পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের হরেন্দা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বৃদ্দিগ্রামের সন্তোষ (৪৫) ও জিতেন্দ্রনাথ (৫০)।
স্থানীয় কুসুম্বা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মুক্তার হোসেন জানান, সন্তোষ ও জিতেন্দ্রনাথ সড়কের পাশে বসে গরুকে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় দ্রুতগতিতে যাওয়া একটি ইজিপাওয়ার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। ইজিপাওয়ারের এক যাত্রী আহত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
