কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি ১২ জুন শুরু

আপডেট : ০৮ জুন ২০১৬, ০৯:৩৭
 
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি আগামী ১২ জুন থেকে শুরু হবে।
 
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জন সংযোগ) এস এম হাফিজুর রহমান জানান, আগামী ১২ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম যথারীতি চালু হবে।
 
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আগামী ৩ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে এবং ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু হবে।