বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বাবার দায়ের কোপে ছেলে আহত হয়েছেন। আহত ইউসুফ আলী (৩২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্ব সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার বাবা আবুল কাশেম মালের সঙ্গে ছেলে ইউসুফ আলীর বাক্বিতণ্ডা হয়। এ সময় বাবা ক্ষিপ্ত হয়ে ছেলেকে গাছি দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে খুলনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
