বোচাগঞ্জে যুবককে জবাই করে হত্যা

আপডেট : ০৮ জুন ২০১৬, ১৬:৪৪
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বত্তরা।   বুধবার সকালে উপজেলার রনগাও গ্রামে বাড়ির পার্শ্ববর্তী মরিচ ক্ষেত থেকে গ্রামের আব্দুল বাকির ছেলে মো. রফিকুল ইসলাম রিয়াদের (১৭)  জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।
 
পরিবার জানায়, মঙ্গলবার রাতে মসজিদে ঘুমানোর কথা বলে বাড়ি থেকে বের হয় রিয়াদ। রাতে আর বাড়ি ফিরে আসেনি। বুধবার সকালে এলাকাবাসীর খবরে পরিবারের লোকজন বাড়ির পার্শ্ববর্তী মরিচ ক্ষেতে তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠায়। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।