জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত সপ্তম শ্রেণির গণিত বইয়ের অনুশীলনী ৯.৩-এর ১৪ নং (ক) প্রশ্নে বলা আছে, একটি ত্রিভুজের দুইটি বাহু ও প্রথম বাহুর বিপরীত কোণ দেয়া আছে। ত্রিভুজটি আঁক। ১ম বাহু ৫ সে.মি। ২য় বাহু ৬ সে.মি। কোণ ৬০০। বইয়ের সম্পাদ্য ৫ নম্বরে এ জাতীয় ত্রিভুজ আঁকার যে পদ্ধতি দেখানো আছে তাতে প্রশ্নে উল্লেখিত মাপে কোনো ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীদের দিতে বলা না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সত্যব্রত বিশ্বাস (লিন্টু)
গ্রাম: কৃষ্ণপুর, ডাকঘর: হাট কৃষ্ণপুর,
উপজেলা: সদরপুর, জেলা: ফরিদপুর ৭৮২১
