মালিবাগ-মৌচাক সড়ক: এক সপ্তাহের মধ্যে মেরামতের নির্দেশ

আপডেট : ০৮ জুন ২০১৬, ১৪:৫৮
 
রাজধানীর মালিবাগ-মৌচাক সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এটি মেরামত করে রাস্তা যান চলাচলের উপযোগী করা এবং পানি সরিয়ে দিতে তমা কন্সস্ট্রাকশন ও ঢাকা ওয়াসাকে নির্দেশ দিয়েছেন তিনি।
 
বুধবার সকালে স্থানীয় সরকার এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যৌথ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিফ্রিং করেন মন্ত্রী।
 
এর আগে তিনিসহ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা মালিবাগ-মৌচাক সড়ক পরিদর্শন করেন।