চট্টগ্রামে নারীর খণ্ডিত লাশ উদ্ধার

আপডেট : ০৮ জুন ২০১৬, ১৭:১০
চট্টগ্রামে হালিশহর এলাকায় সিটি করপোরেশনের আবর্জনার স্তূপ থেকে  অজ্ঞাত এক নারীর খণ্ডিত লাশ পেয়েছে পুলিশ।
 
বুধবার দুপুরে হালিশহর আনন্দবাজার ডাম্পিং স্টেশন থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।
 
বন্দর থানার এসআই প্রণব কান্তি দাশ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই ডাম্পিং স্টেশন থেকে মাথা, দেহের কিছু অংশ, একটি হাত ও একটি পা পাওয়া গেছে। টুকরো অংশগুলো একজনের বলেই ধারণা করা হচ্ছে। লাশের অন্যান্য অংশের খোঁজ চলছে।