সুন্দরগঞ্জে গ্রাম পুলিশদের মানববন্ধন

আপডেট : ০৮ জুন ২০১৬, ১৭:০৯
চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের মত সমমর্যাদায় সুযোগ-সুবিধার দাবিতে বুধবার বিকাল সাড়ে ৩টায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশরা মানববন্ধন করে।
 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা গ্রাম পুলিশ সমিতির সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র, সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, গ্রাম পুলিশ সোহরাব হোসেন, মমতাজ উদ্দিন, ইসমাইল হোসেন, জাহাঙ্গির আলম, শামছুল হক, সূর্য চন্দ্র প্রমুখ।