নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং বাজার থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুতাসিমুল ইসলাম। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।
