গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

আপডেট : ০৮ জুন ২০১৬, ১৮:০২
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাত আলী (৬২) নামে এক কৃষক নিহত হয়েছেন।
 
বুধবার বিকাল ৩টার দিকে আনাত আলী বাঁশ কাটতে গেলে এ ঘটনা ঘটে। নিহত আনাত আলী গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কাজলাপাড়া এলাকার মৃত মফেজ উদ্দীনের ছেলে ।
 
সাহারবাটি ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক জানান, আনাত আলী নিজ বাড়ির কাজের জন্য বাঁশবাগান থেকে একটি বাঁশ কাটাতে যায়। বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতের তার বাঁশে জড়িয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।