দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উচ্চমূখী প্রবণতার মধ্যে দিয়ে বুধবার লেনদেন শেষ হয়েছে। তবে এদিন সূচক বাড়লেও লেনদেন কমেছে।
ডিএসইতে বুধবার ৩১৮টি কোম্পানির ৮ কোটি ৪০ লাখ ৬৭ হাজার ৬২৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩২৩ কোটি ৩১ লাখ ২৫ হাজার ৬৪৫ টাকা। যা আগের দিনের চেয়ে ১৪৮ কোটি ১৬ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭.৯১ পয়েন্ট বেড়ে ৪৪২০.৪৩ পয়েন্ট, ডিএস- ৩০ মূল্য সূচক ১.৯২ পয়েন্ট বেড়ে ১৭৪১.৫৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ০.৬৩ বেড়ে ১০৮৫.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭০ টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো: অ্যাকমী ল্যাব, ফার কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহাজীবাজার পাওয়ার, বিএসআরএম লিঃ, এমজেএল বিডি, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাঃ, পাওয়ার গ্রীড ও খান ব্রাদার্স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্যারামাউন্ট টেক্সটাইল, হামিদ ফেব্রিক্স, মোজাফ্ফর হোসেন স্পিনিং, ব্র্যাক ব্যাংক, তসরীফা ইন্ডাঃ, সাফকো স্পিনিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুঃ, ফারইস্ট নিটিং, রিজেন্ট টেক্সটাইল ও ন্যাশনাল ফীডস।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: আরএন স্পিনিং, সমতা লেদার, এক্সিম ১ম মি. ফা., অ্যাকমী ল্যাব, সাইফ পাওয়ার, সোনারবাংলা ইন্সুঃ, আজিজ পাইপস, প্রগ্রেসিভ লাইফ, এনসিসি ব্যাংক মি. ফা-১, ও মার্কেন্টাইল ব্যাংক ১ম মি. ফা.।
