ছেলেটি কার?

আপডেট : ০৯ জুন ২০১৬, ০০:০৮
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পৌরসভার জিয়া সড়কে দুইদিন যাবৎ এক যুবককে অসংলগ্ন অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। যুবকটিকে নিয়ে অত্র এলাকার লোকজনের মাঝে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে। কৌতুহলী মানুষের ধারণা যুবকটি কোন গোয়েন্দা সংস্থার সদস্য। আবার কেউ ধারণা করছেন ছেলেটি মস্তিস্ক বিকৃত প্রতিবন্ধী  (বোবা) যুবক। বাড়ী থেকে বের হবার পর রাস্তা ভুলে এই এলাকায় এসে পৌছেছে।
 
যুবকটির আনুমানিক বয়স ২৫-৩০ বছর। যুবকটির সঙ্গে কথা বলার চেষ্টা করলে সে বোবার মতো আচরণ করছে। কখনো সে দু একটি কথা বলার চেষ্টা করছে, কথাগুলো অস্পষ্ট এবং হিন্দি ভাষা বলে মনে হচ্ছে। হিন্দি ভাষার সুত্রধরে কেউ কেউ মনে করছে যুবটির বাড়ী পাশ্ববর্তী দেশ ভারত। ছবির এই রহস্যময় যুবকটিকে নিয়ে অত্র এলাকার মানুষের মাঝে দিন দিন কৌতুহল বৃদ্ধি পাচ্ছে।