মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বহুল আলোচিত আতিয়ার রহমান খান হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি বাগাট উচ্চ বিদ্যালয়ের বিতর্কিত শিক্ষক ইউনুস আলী ফকিরসহ অন্য আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়েছে। বুধবার এ দাবিতে বাগাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।
এ সময় ঢাকা ও খুলনাগামী কয়েকশ যাত্রী ও পণ্যবাহী যানবাহন রাস্তার দুই পাশে আটকা পড়ে। বক্তব্য রাখেন বাগাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাজু খান, সহ-সভাপতি মিঠুন দেবনাথ, ছাত্রলীগ নেতা মো. এনামুল হক, উত্স্য ঘোষ, বাগাট উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট এর সভাপতি মো. সালমান বিশ্বাস সাব্বির, সহ-সভাপতি মো. মিরাজ সরদার প্রমুখ।
