চট্টগ্রামে ট্রাক চাপায় এএসআই নিহত

আপডেট : ০৯ জুন ২০১৬, ০৯:৪৩
 
চট্টগ্রামে ট্রাকের চাপায় রুপন নাথ (৪০) নামের পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ইপিজেড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
পরে স্থানীয়রা তাকে গুরুতর ‍অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।