সাভারের কর্ণপাড়ায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে ভোর ৫টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, এবি ওভেন ব্যাগ নামে ওই কারখানায় নাইট শিফটে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। হঠাৎ করে পৌনে ৪টার দিকে বিদ্যুৎ লাইনের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে পুরো টিনসেড কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়।
সাভার থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
