রাজধানী থেকে যে কয়টি আন্তঃনগর ট্রেন নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যায় তার সবকটির অবস্থা মোটামুটি হলেও জরাজীর্ণ। সিটের অবস্থা করুণ, নোংরা-দুর্গন্ধপূর্ণ, ছারপোকায় ভরপুর এবং হকার, স্ট্যান্ডবাই যাত্রী ও ভিক্ষুকদের উত্পাত—এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া কষ্টকর। সিডিউল মতো ট্রেন চলাচল করে না। ট্রেনের ইঞ্জিন ও বগি সংকটের জন্য সিডিউল ঠিক রাখা যায় না বলে জানা যায়। যাত্রীসেবা বলতে কিছুই নেই। কমলাপুরসহ যে কোনো রেলস্টেশনে ট্রেনের টিকিট মূলত যুদ্ধ করে অথবা কালোবাজারিদের কাছ থেকে কিনতে হয়। বিনা টিকিটের যাত্রীদের অহরহ ট্রেনে ওঠাতে দেখা যায়। আন্তঃনগর ট্রেনের এইসব সমস্যা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মাহবুবউদ্দিন চৌধুরী
ফরিদাবাদ-গেণ্ডারিয়া, ঢাকা
