কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলাধীন মেঘনা নদীর সড়ক সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এলাকাবাসীর খবরে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়। দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লোকটি সাদা রঙের পাঞ্জাবি ও লুঙ্গি পরিহিত।
পুলিশের ধারণা, সকালে নদীর পাড়ে বেড়াতে এসে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু তাহের তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় জানতে বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে।
