গাজীপুরের জয়দেবপুরে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। রাজিব হালদার (১৯) সাতক্ষীরার তালা উপজেলার গোপালপুর গ্রামের অমল হালদারের ছেলে।
বৃহস্পতিবার ভোররাতে জয়দেবপুর রেল স্টেশনে এ ঘটনা ঘটে। তিনি খুলনা পলিটেকনিক কলেজের মেধাবী ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, বুধবার রাতে রাজিব খুলনা থেকে ট্রেনে করে ঢাকায় যাচ্ছিলেন।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।’
