পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। মৃত. সুমন মিয়া (১৫) উপজেলার তুষখালী ইউনিয়নের জালখালী গ্রামের জেলে শহীদুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার তুলাতলা এলাকায় বলেশ্বর নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই নদীতে জাল তোলার সময় নৌকা থেকে পানিতে পড়ে যায় সুমন। এ সময় প্রবল স্রোতে জালের মধ্যে আটকে যায় সে। সুমনের সঙ্গে থাকা রাকিব এ সময় আশপাশের জেলেদের ডাকচিৎকার দেয়। তারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
