চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আটক ১০৪

আপডেট : ০৯ জুন ২০১৬, ১২:৩৮
 
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১০৪ জনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে দু্ই হাজার ৮৪১ পিস ইয়াবা, দুই হাজার ৫০০ লিটার চোলাইমদ, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে সিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
আটককৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৩০ জন, গ্রেফতারি ওয়ারেন্ট মূলে ৩৬ জন এবং ৪ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।