ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় (বাকৃবি) ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত মো. মোমিন (১৮) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নারিকেল বাগান এলাকার আব্দুল মোনায়েমের ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের লন্ডন ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এস.আই) মো. আলীম উদ্দীন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যরা তার লাশ সনাক্ত করেছে।
