এনায়েতপুরে হোটেল ব্যবসায়ী জরিমানাকে

আপডেট : ০৯ জুন ২০১৬, ১৮:৩৮
সিরাজগঞ্জের এনায়েতপুরে পঁচা বাসী খাবার বিক্রির দায়ে হোটেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার বিকেলে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ফজলুল হকের খাবার হোটেলে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল হাসানের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় পাশের তারেক মাহমুদের দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।