ফকিরহাট উপজেলার ডহরমৌভোগ এলাকায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে শিমুল রায় (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
জানা গেছে, লোডশেডিং থাকাকালীন রান্না ঘরে বিদ্যুতের কাজ করার সময় আকস্মিক বিদ্যুৎ চলে আসলে সে বিদ্যুৎপৃষ্ঠ হয়। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি নলধা-মৌভোগ ইউনিয়নের ডহরমৌভোগ গ্রামের বনমালী রায়ের একমাত্র পুত্র ও খুলনা সুন্দরবন সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
