মঠবাড়িয়ায় বলেশ্বর নদে ডুবে কিশোরের মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০১৬, ২২:১৪
পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে সুমন মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়ার বলেশ্বর নদীতে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। সুমন উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের জেলে শহিদুল ইসলামের ছেলে।
 
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জেলে সুমন ও তার ভাই রাকিব বলেশ্বর নদের তুলাতলা নামক এলাকায় মাছ ধরছিল। নৌকায় দাঁড়িয়ে মাছধরার জাল তোলার সময় সে হঠাৎ নৌকা থেকে ছিটকে নদে পড়ে যায়। এসময় নদের উত্তাল স্রোতে ভেসে গিয়ে মাছ ধরা জালে আটকে যায়।  এ সময় রাকিবের চিৎকারে আশপাশে জেলেরা ছুটে এসে সুমনকে উদ্ধার করে ।  পরে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।