বড়াল ব্রিজের সংস্কার কাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ

আপডেট : ১০ জুন ২০১৬, ০০:৪৬
ভাঙ্গুড়া পৌরসভার বড়াল নদীর উপর বেইলি ব্রিজের সংস্কার কাজ ফেলে রাখায় দীর্ঘদিন এটি বন্ধ রয়েছে। ফলে এর উপর দিয়ে যানবাহন ও যাত্রী চলাচল করতে পারছে না। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
 
নদী পাড়াপাড়ের জন্য কলেজপাড়া একটি ফুট ব্রিজ থাকলেও সেখানে প্রচণ্ড যানজট হচ্ছে। জনসাধারণের চলাচলের জন্য নদীতে নৌকার সঙ্গে নৌকা যুক্ত করে স্থানীয় অধিবাসীরা তৈরি করেছে নৌ-সাঁকো। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রায় তিন মাস আগে সড়ক ও জনপথ বিভাগ ব্রিজটির সংস্কার কাজ শুরু করে কিন্তু আজও শেষ হয়নি। এ কারণে তারা পণ্যসামগ্রী পারাপারের ক্ষেত্রে হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
 
প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, গার্ডারের নিচের সাটার কচুরিপানার চাপে বেঁকে যাওয়ায় সংস্কার কাজ বিঘ্নিত হচ্ছে।
 
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ইঞ্জিনিয়ার মো. শামছুল আলম বলেন, সেতুটি দ্রুত সংস্কারের জন্য তিনি সওজকে তাগিদ দিয়েছেন।