দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুরে ট্রাকের ধাক্কায় সেলিনা হেমব্রন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা উপজেলার আবিরপাড়া গ্রামের লাজারুশ টুডুর স্ত্রী।
পুলিশ জানিয়েছে, রাতে উপজেলার বিরাহিমপুর কাচারি থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন ওই নারী। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
