পৃথিবীর প্রায় ১০৯টি দেশের ১০০ কোটি মানুষ দৈনিক নিজেদের ভার্চুয়াল কথোপকথনে ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। নতুন নতুন ফিচার যোগ করে এই অসাধ্য সাধন করেছে ফেসবুক অধিকৃত মেসেজিং অ্যাপটি।
জনপ্রিয়তার এই ধারা অব্যাহত রাখতে এবার জিআইএফ ইমেজস পাঠানোর সুবিধা যোগ হচ্ছে হোয়াটসঅ্যাপে। এতে হোয়াটসঅ্যাপ চ্যাট আরও বেশি রঙিন ও মজাদার হবে। ঠিক কবে নাগাদ এই ফিচার যোগ হবে তা এখনো জানা যায়নি। তবে এর জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না বলেই কানাঘুষা প্রযুক্তিবিশ্বে।
একটি ওয়েবসাইট এই খবর জানিয়ে বলেছে, হোয়াটসঅ্যাপ ফর আইওএস বেটা ভার্সন ২.১৬.৭.১ আপডেটে ব্যবহারকারীরা একে অপরকে ‘অটো-প্লে’ হবে এমন জিআইএফ ইমেজ পাঠাতে পারবেন। জিআইএফ ইমেজস গ্যালারি থেকে সরাসরি চ্যাটবক্সে ওই ইমেজ পাঠানো যাবে। সূত্র- এক্সপ্রেস ডটকো ডটইউকে।
