রংপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৯০

আপডেট : ১০ জুন ২০১৬, ১১:১১
 
রংপুরে বিশেষ অভিযানে নাশকতার মামলায় চার্জশিটভুক্ত ৯০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
 
আসামিদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
 
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও চুরি ডাকাতিসহ সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
 
রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক জানান, রমজান মাসে সন্ত্রাসীরা যাতে কোনো ধরনের অপরাধ কার্যক্রম না চালাতে পারে তার জন্য অভিযান অব্যাহত থাকবে। নগরীর বিভিন্ন পয়েন্ট পুলিশের নজরদারিতে রয়েছে।