সালথায় কাপড়ের দোকানে চুরি

আপডেট : ১০ জুন ২০১৬, ১৪:১৭
ফরিদপুরের সালথা উপজেলা সদরে এক কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সালথা বাজারের সোবহান মিয়ার কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ লাখ টাকার শাড়ি-কাপড় চুরি হয়।
 
দোকানের মালিক সোবহান মিয়া বলেন, ‘বৃহস্পতিবার রাত ১০দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। শুক্রবার সকালে দোকানের সার্টারের তালা কাটা দেখতে পাই। এসব শাড়ি-কাপড়ের আনুমানিক মূল্য ১০ লাখ।'
 
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’