শিবপুরে যুবক খুন

আপডেট : ১০ জুন ২০১৬, ১৫:৫৮
নরসিংদীর শিবপুর উপজেলায় দুর্বৃত্তদের হাতে এক যুবক খুন হয়েছেন। নিহত শামীম মিয়া (৩২) আইয়ুবপুর ইউনিয়নের জিয়া পরিষদের আহ্বায়ক ছিলেন।
 
বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া কান্দাপাড়ায় এ ঘটনা ঘটে।
 
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খুনিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’