রাণীনগরে মারপিট, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

আপডেট : ১০ জুন ২০১৬, ১৬:৩৮
 
নওগাঁর রাণীনগরে মসজিদের হিসাব-নিকাশ ও ইমাম নিয়োগকে কেন্দ্র করে কতিপয় প্রভাবশালীদের নির্দেশে বসত বাড়িতে হামলা চালিয়ে নারী পুরুষদের বেধরক মারপিট, বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
 
এ ঘটনায় ভেবরাগাড়ী গ্রামের সমাজপতি বাচ্চু, কালু, আনার, আব্দুল মান্নানসহ রাণীনগর থানায় ১১ জন কে আসামি করে মামলার প্রেক্ষিতে আকরাম নামের একজনকে গ্রেফতার করে পুলিশ । কিন্তু পুলিশ আসামি ধরে থানায় আসতে না আসতে ক্ষতিগ্রস্ত ওই পরিবারের লোকজনের উপর আবারোও প্রকাশ্য দিবালোকে হামলা চালায় আসামিরা। মারপিটে গুরুত্বর আহত গৃহবধু মোর্শেদা বিবি নওগাঁ সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রয়েছেন।
 
জানা গেছে, উপজেলার একডালা ইউপি’র বামাপুর ভেবড়াগাড়ী গ্রামের মসজিদের ইমাম নিয়োগ ও বিদ্যুত্ বিলের হিসাব-নিকাশ নিয়ে ওই গ্রামের বছির প্রাং এর ছেলে বেলালের সাথে প্রভাবশালী সমাজপতি মো: বাচ্চু, মো: আনার উদ্দিন সহ ১৫/২০জনের সাথে গত ছয় মাস পূর্বে বাকবিতন্ডা হয়। এর জের ধরে বেলাল ও তার পরিবারের লোকজনকে সমাজের সকল কর্মকান্ড থেকে দূরে থাকতে বাধ্য করে এমনকি ওই পরিবারের সকল সদস্যদের মসজিদে নামাজ পড়া নিষেধ সহ চলাচলের পথ বেড়া দিয়ে বন্ধ করে দেয়।
 
বিষয়টি নিয়ে গত মার্চ মাসে বেলাল বাদী হয়ে সমাজের কয়েক জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ বিষয়টি মিমাংশা করে দিলেও সমাজপতিরা পুরো সন্তুষ্টি না হয়ে উল্টো বেলালের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সমাজচ্যুত করার ঘোষনা দেন। সমাজের নিয়মনীতি পালনের স্বার্থে ওই গ্রামের মাতাব্বর দুদু মিয়া, আশরাফুল, আফসার আলীকে গোপনে ১৬ শ’ টাকা পরিশোধ করলেও বাঁকী টাকা পরিশোধ করতে না পারায় সমাজে অন্যান্যদের মত স্তাভাবিক কর্মকান্ডে তাদেরকে সাথে নেয়া হয় না।