সাথিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতদের হামলায় আহত ৮

আপডেট : ১০ জুন ২০১৬, ২০:৫১
সাথিয়ার কাশিনরাথপুরে স্বর্ণপট্টির মক্কা জুয়েলার্স দোকানে একদল ডাকাত বোমা ও গুলি ছুড়ে ডাকাতি চালায়। এ সময় ডাকাতদের বোমার আঘাতে জুয়েলার্সের মালিক সাইফুলসহ কমপক্ষে আটজন আহত হয়।
 
শুক্রবার ইফতারের পরই এ হামলা চালানো হয়। এসময় সন্ত্রাসীরা  চারটি বোমা এক রাউন্ড গুলি ছুড়ে।
 
এসময় ডাকাতদল মক্কা জুয়েলার্সের নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
 
এ ঘটনায় কাশিনাথপুরের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেন এবং ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন।