পথশিশুদের সঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ সভাপতি

আপডেট : ১১ জুন ২০১৬, ০৯:৫১
রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের পাশের একটি সড়কে চতুর্থ রোজায় ছিন্নমূল শিশুদের সঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ।
IMG0
ইফতারের সময় সোহাগ বলেন, 'বাংলাদেশের শেকড়ে যেমন ছাত্রলীগ, বাংলাদেশের চূড়ায়ও ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও দশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগ ভূমিকা রেখে যাচ্ছে। আজকের শিশুরা আগামী দিনে তারাই হবে এ দেশের অভিভাবক। ছিন্নমূল শিশুদের সুন্দর ও সুষ্ঠু বিকাশে ছাত্রলীগ তার যথাসাধ্য চেষ্টা করে যাবে।'
 
পথশিশুদের স্কুল 'হাসিমুখ' এর শিক্ষার্থীদের ইফতার মেন্যুতে ছিল- আম, কলা, জুস, তেহারি, পেয়াজুসহ অন্যান্য ইফতার সামগ্রী। পথশিশুদের সঙ্গে ইফতারের সময় ছাত্রলীগ সভাপতির সঙ্গে আরো উপস্থিত ছিলেন- ছাত্রলীগ সহ-সভাপতি কাজী এনায়েত,  তোফাজ্জেল হক চয়ন, আমিনুল ইসলাম, সৈয়দ আশিক। ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শেখ ফয়সল আমিন। আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ইমরান খান, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মনির হোসেন প্রমুখ।