তিস্তা নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ

আপডেট : ১০ জুন ২০১৬, ২১:৫৭
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীর ডুবোচরে গোসল করতে গিয়ে সোহাগ নামের ১০ বছরের স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে গোসল করার সময় এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, বাড়ির লোকজনের অগোচরে সোহাগ (১০) প্রতিবেশী কয়েকজন শিশু ও কিশোর-কিশোরীর সাথে খেলার ছলে তিস্তা নদীর ডুবোচরে গোসল করতে নামে। প্রথম রোজায় কয়েক ঘণ্টা ভারি বৃষ্টিপাত হওয়ায় সেখানে নদীতে হাঁটু পানি জমে ছিল। সেই হাঁটু পানির নিচে মেশিন দিয়ে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করে বালু ব্যবসায়ীরা। এতে খাদ তৈরি হয়, আর তাতেই এ দুর্ঘটনা ঘটে।
 
সোহাগ স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র বলে জানা যায়। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। খবর- বাসস।