ঝিনাইদহে বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ১৪ জন জামায়াত ও ১ জন শিবিরকর্মী রয়েছেন। বাকি ৩৩ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
