সাতক্ষীরায় সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আপডেট : ১১ জুন ২০১৬, ১০:১০
 
সন্ত্রাস ও জঙ্গি দমনে সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানে ৩৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১০জন, কলারোয়া থেকে ৩জন, তালা থেকে ২ জন, আশাশুনি থেকে ৪জন, দেবহাটা থেকে ২জন, কালিগঞ্জ থেকে ৫জন, শ্যামনগর থেকে ৭জন এবং পাটকেলঘাটা থানা থেকে ২জনকে আটক করা হয়েছে।
 
IMG0 
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও (পরিদর্শক) এসআই কুমকুম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
 
তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে তিন জন জামায়াত-শিবিরের কর্মী রয়েছে।