জামালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০০:৪৩

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।  সিএনজিচালিত অটোরিক্সা-মোটর সাইেকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম ওয়াজ করুনী মামুন।

সে উপজেলার আজিজা কিন্ডার গার্ডেনের দশম শ্রেণির ছাত্র ছিলো। উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পুর্ব সর্দারপাড়া গ্রামের ডাঃ আব্দুস সামাদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার পুল্লাকান্দি ব্রিজের পুর্বপাশে এ দুর্ঘটনাটি ঘটে। দেওয়ানগঞ্জের দিকে আসা সিএনজি চালিত অটোরিকশা ও বিপরিত দিকে থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোটর সাইকেল ছিটকে পড়ে। এ সময় মোটরসাইকেল আরোহী মামুন গুরুতর আহত হয়। গুরুতর আহত মামুনকে স্থানীয় লোকজন উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মামুন মারা যায়। 

আরও পড়ুনঃ ৫শ টাকার কাজে গণপূর্তের ৭০ হাজার টাকা বিল! বাস অযোগ্য মিরপুর ফায়ার সার্ভিস অফিস

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু